বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। ওমর চরফ্যাশন উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহানের ছেলে। 

বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মেহেদেী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কুঞ্জের হাঁট বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের অংশের কেবিন থেকে ওই ইয়াবাসহ ওমরকে গ্রেফতার করে। 

উপ-পরিদর্শক মেহেদেী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ওমর আলীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চালান বোরহানউদ্দিনে বিক্রির জন্য অন্য কোন মাদক পাচারকারীর কাছে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। 

বোরহনউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ওমরের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়