
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।বুধবার (১ জুলাই) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পুলিশ ক্যাম্পটির কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।উদ্বোধনী বক্তব্যে আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে এলাকায় ডিএমপির চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আরও জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনটি ডেপুটি কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগও বাস্তবায়নাধীন রয়েছে।আইজিপি আশা প্রকাশ করেন, নতুন পুলিশ ক্যাম্পসহ গৃহীত বিভিন্ন অবকাঠামোগত উদ্যোগ পূর্বাচল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজউক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।