সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

জাতীয় সংসদে পুলিশের বিরুদ্ধে কঠোর সমালোচনা, মাদক ব্যবসায়ীদের ধরতে যানবাহন দেওয়ার প্রস্তাব

জাতীয় সংসদে পুলিশের বিরুদ্ধে কঠোর সমালোচনা, মাদক ব্যবসায়ীদের ধরতে যানবাহন দেওয়ার প্রস্তাব

জাতীয় সংসদে পুলিশের ভূমিকা, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য মো. সোলিম ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কিছু সদস্যের যোগসাজশ রয়েছে এবং কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে আরও জবাবদিহির আওতায় আনতে হবে।বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এলাকার পুলিশ প্রশাসনকে যখন ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়, তখন অনেক সময় যানবাহনের সংকটের কথা বলা হয়। এ অবস্থায় তিনি পুলিশকে প্রয়োজনীয় যানবাহন দিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান।সংসদ সদস্য আরও বলেন, যারা মাদক সেবন করেন, তাদের সঙ্গে পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে।পুলিশ প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, শুধু এক থানা থেকে অন্য থানায় বদলি করলেই সমস্যার সমাধান হবে না। পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য মো. সোলিম ভূঁইয়া।

সর্বশেষ
পাঠক প্রিয়