
দেশের ৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্নীত হাসপাতালগুলোতে বিশেষায়িত আইসিইউ সুবিধাও থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বুধবার (৩ জুন) সকালে তিনি জালনান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ থেকেই হাসপাতাল সম্প্রসারণের কাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নারীদের জন্য ৫টি এবং শিশুদের জন্য ৫টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।