শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সোনারগাঁও-এ মহাসড়ক দখলমুক্ত: ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁও-এ মহাসড়ক দখলমুক্ত: ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা (জিরো পয়েন্ট) এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে মহাসড়কের দুই পাশের লেন দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার, ফল ও মিষ্টির দোকানসহ প্রায় ৫ শতাধিক কাঁচা, পাকা ও অস্থায়ী স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সওজের জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা আদায় করছিল। এসব স্থাপনার কারণে মহাসড়কে নিয়মিত তীব্র যানজট সৃষ্টি হতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। প্রশাসনের এই অভিযানে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে বলে দাবি করেন পথচারী ও যাত্রীরা।অভিযান শেষে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি সওজের জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। জনস্বার্থে এসব স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় দখল ঠেকাতে প্রশাসনের বিশেষ পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে বলেও জানান তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়