
সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার।সরকারের দায়িত্ব গ্রহণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রীদের কর্মদক্ষতার ভিত্তিতে মূল্যায়নের কথা জানিয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, কোনো মন্ত্রণালয়ে প্রত্যাশিত উন্নতি না হলে সংশ্লিষ্ট দায়িত্বে পরিবর্তন আনা হবে।সাম্প্রতিক দুই ঈদে সড়ক ব্যবস্থাপনা ও পরিবহন খাতের কার্যক্রমের ফলাফল মূল্যায়নের পরিপ্রেক্ষিতে রবিউল আলমকে সড়ক পরিবহন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।