
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখলেও ভেতরে বিপুল পরিমাণ তেল মজুত রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাম্পটিতে ‘তেল নেই’ সংবলিত ব্যানার টানিয়ে বিক্রি বন্ধ রাখা হয়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে সেখানে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন পাওয়া যায়—মোট প্রায় ৯,৭৮৩ লিটার জ্বালানি।এ ঘটনায় ভোক্তা অধিকার ও প্রযোজ্য আইন লঙ্ঘনের দায়ে পাম্পটিকে জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেললে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।