সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর ফলে জাতীয় সংসদের স্পিকারের শূন্য পদে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।​শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। পরবর্তীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকারের দায়িত্বে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।​সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন:​”আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। স্পিকার হিসেবে শপথ গ্রহণের দিনই প্রয়োজন সাপেক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়েছিল। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের বিধানে স্পষ্ট উল্লেখ থাকে যে, স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।”​সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে তিনি আরও জানান, শারীরিক অসুস্থতার কারণেই মূলত পদত্যাগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়