রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই জরিমানা, মোবাইল কোর্ট নামছে ২৫ জানুয়ারি

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই জরিমানা, মোবাইল কোর্ট নামছে ২৫ জানুয়ারি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।একইসঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ২৫ জানুয়ারি থেকে এসব এলাকায় হর্ন বাজালে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।একইসঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ২৫ জানুয়ারি থেকে এসব এলাকায় হর্ন বাজালে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর ২০২৫ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা– উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত অংশকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এই নীরব এলাকার অন্তর্ভুক্ত। বিধি অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।এতে আরও বলা হয়, ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সড়ক ও পার্কিং এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড কার্যকর করা হবে। এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হবে। অপরাধের মাত্রা বিবেচনায় অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হতে পারে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে বিমানবন্দর এলাকায় হর্ন না বাজানোর জন্য গাড়িচালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ
পাঠক প্রিয়