
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার তাকে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়নি।রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে আগত ডিসিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, “গত বছর ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাইনি। সে সময়ের সরকার রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে।” তবে বর্তমান নির্বাচিত সরকার সেই প্রথা পুনরায় চালু করায় তিনি ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা জরুরি।রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান সরকার ইতোমধ্যে জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে।