রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী–এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান। তাদের মধ্যে অধিকাংশ পলাতক রয়েছেন।এ মামলায় গ্রেপ্তার দুই আসামি—যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলীকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।ট্রাইব্যুনালে অভিযোগ পড়ে শোনানো হয়। আবুল হাসানসহ প্রথম আসামির বিরুদ্ধে হত্যা ও কমান্ড রেসপনসিবিলিটিসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। ৮ থেকে ১০ নম্বর আসামির বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করা হয়। অন্যদিকে শাহাদাত আলীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে নিপীড়ন ও মিথ্যা সুরতহাল প্রতিবেদন তৈরির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি জুলাই আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত এ মামলাকে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। আগামী ২৯ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়