রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রানা প্লাজা ক্ষতিগ্রস্ত পরিবারকে কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির

রানা প্লাজা ক্ষতিগ্রস্ত পরিবারকে কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরা এলাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধস-এ নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি দেশের পোশাক শিল্পের জন্য একটি বড় ‘ওয়েক-আপ কল’ ছিল। এই ঘটনার পর গত এক দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ নিরাপদ ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ অগ্রগতির পেছনে শ্রমিক, উদ্যোক্তা এবং দেশি-বিদেশি অংশীজনদের সম্মিলিত অবদান রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়