রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

কোরবানি হাটে মহিষের গুঁ’তো’য় নিহত ২

কোরবানি হাটে মহিষের গুঁ’তো’য় নিহত ২

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে।গত রবিবার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে একটি মহিষ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং হাটে থাকা লোকজনের ওপর আক্রমণ চালায়। এতে রুহুল আমিন নামের একজন ঘটনাস্থলেই নিহত হন।পরবর্তীতে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি থাকা মজিবুর রহমান সোমবার (২৫ মে) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং রুহুল আমিন রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ হাটে আনার পর একটি মহিষ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হাটজুড়ে দৌড়াদৌড়ি ও আক্রমণ শুরু করে। এতে হাটে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে আহত হন।পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়