রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
শিক্ষা

শিক্ষায় ভিশনের অভাব ছিল, মানোন্নয়নে কাজ চলছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষায় ভিশনের অভাব ছিল, মানোন্নয়নে কাজ চলছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাখাতে উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং এ সময় কোনো সুস্পষ্ট ভিশন ছিল না। তিনি বলেন, বর্তমান সরকার ভিশন নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে শিক্ষার মান উন্নত হবে।তিনি আরও বলেন, দেশে এইচএসসি পাস করার পর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না, ফলে সীমিত আসনের কারণে লটারির মতো পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে তিনি জানান, অন্তত ৬৫ শতাংশ শিক্ষার্থী যেন ভালোভাবে বাংলা বলতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, উপর মহলের সিদ্ধান্তের ওপর নির্ভর না করে শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব নিতে হবে। সম্মিলিতভাবে কাজ করলেই একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।বিশেষ অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ২০২৬ সালের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সরকার অবকাঠামো উন্নয়ন করতে পারলেও মেধাবী শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের অবদানই সবচেয়ে বেশি প্রয়োজন।তিনি আরও জানান, রূপগঞ্জে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।মুখ্য আলোচক হিসেবে ড. মো. আবদুস সালাম বলেন, করোনা মহামারি ও সাম্প্রতিক সংঘাতের কারণে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি প্রাথমিক শিক্ষাকে আরও নিরাপদ ও রাজনীতির প্রভাবমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়