রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঢাকা রেঞ্জে ওসি পদায়নে তদবিরের চেষ্টা, আবারও কঠোর সতর্কতা

পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নকে ঘিরে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়।রেঞ্জ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ওসি পদে পদায়নের সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। এ ক্ষেত্রে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই।গত ১০ এপ্রিল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা রেঞ্জ জানায়, প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলার এসপিরা পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় থানার ওসি পদায়ন করেন। এতে কোনো ধরনের বাহ্যিক প্রভাব বা তদবির গ্রহণযোগ্য নয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ওসি পদায়নের ক্ষেত্রে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নাম ব্যবহার করে তদবির বা সুপারিশের চেষ্টা করছেন, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। এ ধরনের কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।এদিকে সোমবার (১৩ এপ্রিল) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সতর্কবার্তা দেওয়ার পরও কিছু ব্যক্তি ও মহল বিভিন্ন থানায় ওসি পদায়ন নিয়ে রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক-এর নাম ব্যবহার করে অনৈতিক তদবির ও সুপারিশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এছাড়া কিছু অসাধু চক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাব খাটানোর কথা বলে অনৈতিক প্রস্তাব দেওয়ার চেষ্টা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা রেঞ্জ কর্তৃপক্ষ।

সর্বশেষ
পাঠক প্রিয়