বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল থাকছে ৬ জ্যেষ্ঠ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল থাকছে ৬ জ্যেষ্ঠ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার

রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় মন্ত্রিসভার ১৮ সদস্যের জন্য বরাদ্দ থাকা পুলিশের বিশেষ প্রোটেকশন এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার।এই সিদ্ধান্তের আওতায় সিলেট থেকে নির্বাচিত দুই মন্ত্রী—বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীও রয়েছেন।তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ৬ জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার জন্য পুলিশের বিশেষ এসকর্ট সুবিধা বহাল রাখা হয়েছে।এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় ব্যয় কমানোর অংশ হিসেবে নিজের নিরাপত্তা বহরের আকার ছোট করার সিদ্ধান্ত নেন। সরকারের সর্বশেষ এই পদক্ষেপকে ব্যয় সাশ্রয় ও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়