
রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।রবিবার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রুলে আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।এর আগে রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।