রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও ১১ দলীয় জোটের

নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও ১১ দলীয় জোটের

আর কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় সংস্কার প্রস্তাবের ওপর গণভোট। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে এসে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও ১১ দলীয় জোটের নেতারা।প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির প্রতিনিধিরা অভিযোগ করেন, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে একটি পক্ষ নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ইসির প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।অন্যদিকে জামায়াতে ইসলামী নেতারা বলেন, নানা ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও তারা ভোটের মাঠ ছাড়বেন না। ১১ দলীয় জোটের পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়