সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মিয়ানমার সীমান্তে গোলাগুলির জেরে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক, চমেকে ভর্তি

মিয়ানমার সীমান্তে গোলাগুলির জেরে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক, চমেকে ভর্তি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত যুবকের নাম কেফায়েত উল্লা (২২)। তিনি টেকনাফ সীমান্তের ২১ নম্বর চাকমার কুল রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং নজির উদ্দিনের ছেলে।সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক চারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় কেফায়েত উল্লাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। হাসপাতালে আনার সময় তার সঙ্গে ছিলেন একই আশ্রয়শিবিরের বাসিন্দা নাসির খান।নাসির খান জানান, রোববার রাতে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে কেফায়েত গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে এবং ধারণা করা হচ্ছে ওই যুবক সেখানেই আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংস পরিস্থিতির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গত কয়েক দিন ধরে মংডু টাউনশিপসহ আশপাশের অঞ্চলে বিমান ও ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে স্থলযুদ্ধও চলছে।এই সংঘাতের ফলে ওপার থেকে ছোড়া গুলি ও গোলা এসে পড়ছে টেকনাফের বিভিন্ন গ্রামে। এতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও চিংড়িঘের ক্ষয়ক্ষতি হচ্ছে, আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তবাসী।এর আগে রোববার সকালে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে ৯ বছর বয়সী হুজাইফা আফনান নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সে লাইফ সাপোর্টে রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়