
দেশের শিশুদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।বুধবার (১ এপ্রিল) মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। নোটিশটি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রেরণ করা হয়েছে।লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করা হয়।নোটিশের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতিগ্রস্ত শতাধিক’ শীর্ষক একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।নোটিশে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।