রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

গুমের বিচার না পাওয়ার পেছনে অনুমতির বাধা: তাসনিম জারা

গুমের বিচার না পাওয়ার পেছনে অনুমতির বাধা: তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, বিগত সরকারের আমলে গুমের শিকার পরিবারগুলো ন্যায়বিচার পায়নি মূলত সরকারের পূর্বানুমতির বাধার কারণে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। সরকারের যুক্তি অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেপ্তারের ক্ষেত্রে পূর্বানুমতি প্রয়োজন হবে।তিনি প্রশ্ন তুলে বলেন, “যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ ওঠে এবং সেই তদন্তের জন্য সরকারের কাছেই অনুমতি নিতে হয়, তাহলে কি আদৌ নিরপেক্ষ বিচার সম্ভব?”তাসনিম জারা দাবি করেন, বিগত সরকারের সময় গুমের অভিযোগে ভুক্তভোগী পরিবারগুলো এই অনুমতির জটিলতার কারণেই সুষ্ঠু বিচার পায়নি।তিনি এ ধরনের বিধান বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়