
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম নগরীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।তিনি জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। বিশেষ করে মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।ওসি শিবিরুল ইসলাম আরও বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে সহযোগিতার আহ্বান জানান তিনি।পুলিশের এই উদ্যোগে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।