
পটুয়াখালীর কুয়াকাটা-র জিরো পয়েন্ট এলাকায় সরকারি সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদারের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জিরো পয়েন্ট সংলগ্ন সরকারি জায়গায় অবৈধভাবে একটি দোকানঘর নির্মাণ করা হয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে আসে।পরে স্থানীয় বিএনপির উদ্যোগে অবৈধ স্থাপনাটি অপসারণ করা হয় বলে জানা গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে এর আগেই মন্নান হাওলাদারকে বহিষ্কার করা হয়েছিল বলে দলীয় সূত্র দাবি করেছে।এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।