রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সিরাজগঞ্জ কারাগারে ১০৪৮ জন বন্দির মধ্যে ভোট দেবেন মাত্র ১২জন

সিরাজগঞ্জ কারাগারে ১০৪৮ জন বন্দির মধ্যে ভোট দেবেন মাত্র ১২জন

পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কারাবন্দিদের ভোট প্রদানের সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে আগ্রহ দেখাননি সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দিরা। ১ হাজার ৪৮ জন কারাবন্দির মধ্যে মাত্র ১২ জন পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার ব্যবহার করবেন। যা মোট কারাবন্দির মাত্র ১.১৪ শতাংশ।সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্র জানায়, কারাগারে বন্দির সংখ্যা সময়ের সঙ্গে বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। বর্তমানে মোট বন্দির সংখ্যা ১ হাজার ৪৮ জন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ জন বন্দি নিবন্ধন করেছেন। এর মধ্যে ১১ জন সিরাজগঞ্জ জেলার এবং একজন টাঙ্গাইল জেলার ভোটার।নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়। এ সময় সিরাজগঞ্জের মোট ৫৫ জন কারাবন্দি নিবন্ধন সম্পন্ন করেছেন।নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচন কমিশনের পরিপত্রে প্রবাসীদের পাশাপাশি কারাবন্দিদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ থাকলেও অতীতে কখনও কারাগারে থাকা বন্দিরা ভোট দিতে পারেননি। তবে আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দিদের ভোট দেওয়ার সুযোগ নেই। যাদের এখনও সাজা হয়নি, কেবল তারাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহী বন্দিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করলে নির্বাচন কমিশন তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়।সিরাজগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার দিলীপ কুমার রায় বলেন, কারাবন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা রয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আবেদন করতে হয়। আমরা কারাগারে বন্দিদের রোল কলে জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে শুধু ১২ জন নিবন্ধন করেছেন।জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, কারা অধিদপ্তরের নির্দেশে আমরা সব বন্দিকে পোস্টাল ব্যালটের নিবন্ধনে উৎসাহিত করেছিলাম। কিন্তু এনআইডি জটিলতা ও জামিনে মুক্তি পাওয়ার অজুহাতে বন্দিরা সাড়া দেননি।

সর্বশেষ
পাঠক প্রিয়