রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (৩০ মার্চ) সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ-এর আদালত এই আদেশ দেন। সিআইডির উপপরিদর্শক মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আবেদনে বলা হয়, দায়িত্বে থাকাকালীন সময়ে মোয়াজ্জেম হোসেন তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শতশত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়া অভিযোগ রয়েছে, এই অর্থ অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।সিআইডি আবেদনে উল্লেখ করে, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনাগমন বন্ধ রাখা প্রয়োজন।

সর্বশেষ
পাঠক প্রিয়