রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’তে সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান

সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’তে সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান

নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার ও জনসেবাকে আরও গতিশীল করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’।মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।ওপেন হাউজ ডে’তে উপস্থিত সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সমস্যা ও প্রস্তাব মনোযোগসহকারে শোনেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী। তিনি বিভিন্ন অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।এ সময় বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। নগরবাসীর কাছে পুলিশের এই সরাসরি সেবা কার্যক্রম ব্যাপক প্রশংসা পায়।ওপেন হাউজ ডে’তে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।সেবাপ্রত্যাশী নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওপেন হাউজ ডে একটি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগে পরিণত হয়। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের এই সরাসরি সংযোগ নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়