
‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভারতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে—প্রথমে দুইজন এবং পরে আরও একজন। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়ে বন্দিবিনিময় চুক্তির আওতায় অভিযুক্তদের আইনানুগভাবে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।