
ঈদুল ফিতরের আগে পুলিশের গুরুত্বপূর্ণ তিনটি পদ—সিআইডি, বিশেষ শাখা (এসবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ পরিবর্তন এনেছে সরকার।সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত আদেশে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান, অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।