
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে শিক্ষার কারিকুলামে কিছু পরিবর্তন আনা হতে পারে। সরকারের লক্ষ্য স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক পরীক্ষা চালু করা।তিনি বলেন, শিক্ষকদের মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার দিকে নজর দেওয়া হবে। সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খননসহ নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির কাজ শুরু হয়েছে এবং শিক্ষাখাতেও সেই ধারা অব্যাহত থাকবে।শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, লটারি পদ্ধতির কার্যকারিতা পুনর্বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনে এটি বাতিল করা হতে পারে। ভর্তির চূড়ান্ত পদ্ধতি ২০২৭ সালে নির্ধারণ করা হবে। এছাড়া প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ ও বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।