রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

জুলাই সনদের বাস্তবায়ন না হলে ছাড় নয়: ডা. শফিকুর রহমান

জুলাই সনদের বাস্তবায়ন না হলে ছাড় নয়: ডা. শফিকুর রহমান

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, “যে জুলাইয়ের কারণে ২০২৬ সালের জাতীয় নির্বাচন হয়েছে, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদের সবাইকে ভূমিকা রাখতে হবে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।”রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের ‘আবর্জনা’ দূর করার কথাও জানান তিনি। তার ভাষ্য, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মনকে প্রফুল্ল রাখে এবং ইতিবাচক পরিবর্তনে সহায়ক হয়। তিনি বলেন, “আমরা গতকাল দুটি শপথ নিয়েছি—দেশের মানুষের জন্য কাজ করার শপথ। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই।”মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান ডা. শফিকুর রহমান। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়।

সর্বশেষ
পাঠক প্রিয়