রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী

৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।শনিবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি তাদের নির্বাচনি ইশতিহারে সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, কৃষি কার্ড চালু এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর ধীরে ধীরে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। আগামী ১৬ মার্চ কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে এবং খালের দুই পাশজুড়ে বৃক্ষরোপণ করা হবে।ফরহাদ হোসেন আজাদ দিনাজপুরে প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সৈয়দ জাহাঙ্গীর আলম, মনজুরুল ইসলাম মঞ্জু ও সাদিক রিয়াজ চৌধুরী পিনাকসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সফরে গিয়ে কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়