রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

৮৩ বছরের পুরনো পিআরবি সংশোধন: ৪ হাজার এসআই নিয়োগে স্বচ্ছতা ও তদবিরমুক্ত প্রক্রিয়ার উদ্যোগ

পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ

বাংলাদেশ পুলিশ ৮৩ বছরের পুরোনো “পুলিশ রেগুলেশন্স অব বেঙ্গল (পিআরবি)” সংশোধনের উদ্যোগ নিয়েছে—মূলত সরাসরি সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্যে।পুলিশ সদর দপ্তরের পাঠানো প্রস্তাব অনুযায়ী, প্রায় ৪ হাজার এসআই নিয়োগকে সহজ, দ্রুত এবং তদবিরমুক্ত করতে বিদ্যমান নিয়োগ কাঠামো হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে প্রচলিত ব্যবস্থায় বিভাগীয় পদোন্নতি ও সরাসরি নিয়োগ—এই দুই পদ্ধতিতে এসআই নিয়োগ দেওয়া হয়, যার কারণে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয় এবং প্রশাসনিক জটিলতা তৈরি হয়।কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এতে রাজনৈতিক তদবির, ভিআইপি সুপারিশ বা ‘ডিও লেটার’ মোকাবিলা করতে গিয়ে অনেক সময় নিয়োগ প্রক্রিয়ায় চাপ সৃষ্টি হয়। নতুন সংশোধনের মাধ্যমে এসব জটিলতা কমিয়ে অনলাইনভিত্তিক ও দক্ষ জনবল নির্ভর নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।সংশোধিত কাঠামো কার্যকর হলে পুলিশ বাহিনীতে আধুনিক ও বহুমাত্রিক অপরাধ দমনে আরও দক্ষ জনবল যুক্ত করা সম্ভব হবে বলেও মনে করছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়