
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।শুক্রবার পুরান ঢাকার মৌলভীবাজার এলাকায় ব্যবসায়ী সমিতির নেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন তাদের পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সকল ব্যবসায়ী নেতার সম্মিলিত সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।