রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

এমপিকে অভ্যর্থনা জানানো হত্যা মামলার আসামি

এমপিকে অভ্যর্থনা জানানো হত্যা মামলার আসামি

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলনের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন জামায়াত কর্মী হত্যা মামলার প্রধান আসামি রাইসুল ইসলাম রাসেল।রাইসুল ইসলাম রাসেল জামায়াত কর্মী আলাউদ্দিন হত্যার মামলার ১ নম্বর আসামি। ইফতার মাহফিলের আগে তিনি বিমানবন্দরে সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান এবং পরে ফেসবুকে ছবিসহ পোস্ট করেন:“এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম। তারপর কেশরহাটে ইফতার মাহফিলে যোগদানের উদ্দেশে রওনা।”সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, হত্যাকাণ্ড স্ট্রোকের কারণে ঘটেছে এবং বলেন,“রাইসুল এয়ারপোর্টে গেছে তো কী হয়েছে? হত্যা মামলাটা সঠিক না। আগে রিপোর্ট আসুক, তারপর দেখা যাবে।”ঘটনার প্রেক্ষাপট:৮ মার্চ মোহনপুরের সাঁকোয়া এলাকায় ঈদের নামাজ নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মো. আলাউদ্দিন নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে এমরান আলী মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে সাতজনের নাম উল্লেখ করা হয়।রাইসুল ইসলাম রাসেল – কেশরহাট পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক, বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং তানোরের সরনজাই কলেজের প্রভাষক।

সর্বশেষ
পাঠক প্রিয়