রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মহাখালীতে ইস্টার্ন হাউজিংয়ের দখলে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি!

মহাখালীতে ইস্টার্ন হাউজিংয়ের দখলে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি!

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ১.০৮৪০ একর সরকারি জমি অবৈধভাবে দখলে রেখেছে আবাসন প্রতিষ্ঠান ‘ইস্টার্ন হাউজিং’। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।​সরকারি নথিপত্রের তথ্য অনুযায়ী, মহাখালী বাস টার্মিনালের পূর্ব পাশে ইস্টার্ন হাউজিংয়ের মোট ৩.৪১৩৩ একর জমির মধ্যে বৈধ জমির পরিমাণ ১.৭৫ একর। তবে বাস্তবে প্রতিষ্ঠানটি ২.৮ একর জমি নিজেদের দখলে রেখে দিয়েছে, যার মধ্যে সওজের এই বিশাল অংশটি রয়েছে।​তীব্র যানজটের কারণ ও ট্রাফিক পুলিশের উদ্যোগ​বর্তমানে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বাস চলাচল করায় মহাখালী টার্মিনালে তীব্র জায়গার সংকট দেখা দিয়েছে। টার্মিনালে জায়গা না পেয়ে বাধ্য হয়ে চালকেরা প্রধান সড়কেই বাস পার্কিং করছেন। এর ফলে মহাখালী ফ্লাইওভার, আমতলী এবং গুলশান লিংক রোডে প্রতিদিন দীর্ঘ ও অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে।​অথচ টার্মিনালের ঠিক পাশেই সওজের এই বিশাল সরকারি জমিটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যানজট নিরসনকল্পে অবৈধ দখলে থাকা জমিটি দ্রুত উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমিটি সাময়িকভাবে মহাখালী টার্মিনালের নামে বরাদ্দ দেওয়ার জন্য সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) চিঠি দিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।

সর্বশেষ
পাঠক প্রিয়