
রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির।ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেকেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এক পথচারী তার কাছাকাছি চলে আসেন এবং তার দিকে তাকান। এর পর মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন।ঘটনাটি আরও আলোচনার জন্ম দিয়েছে কারণ মারধরের পর মনিকাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতে দেখা যায়। নেটিজেনরা এই আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে মন্তব্য করেছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।