
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান (শেলী)। পেশাদারিত্ব, সততা, দক্ষ নেতৃত্ব এবং দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।ডিএমপি সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রতি সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।সহকর্মীদের মতে, মিজানুর রহমান শেলী একজন দায়িত্বনিষ্ঠ ও মানবিক কর্মকর্তা। কঠোরতা ও সহমর্মিতার সমন্বয়ে তিনি তার দায়িত্ব পালন করে আসছেন, যা তাকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত করেছে।এ অর্জনে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টরা বলেন, তার এই সাফল্য ডিএমপির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অন্য কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।উল্লেখ্য, প্রতি মাসে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে শ্রেষ্ঠদের নির্বাচন করে সম্মাননা প্রদান করা হয়।