রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ট্রাক আটকে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে আশুলিয়ার এসআই ক্লোজড

ট্রাক আটকে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে আশুলিয়ার এসআই ক্লোজড

সাভারের আশুলিয়ায় জিরা বোঝাই একটি ট্রাক আটকে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনকে ক্লোজড করা হয়েছে। বুধবার রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে আশুলিয়ায় জিরা বোঝাই একটি ট্রাক থামিয়ে জোরপূর্বক ১৫ লাখ টাকা আদায় করা হয়। ভুক্তভোগী ফারুক হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা পুলিশ সুপারকে অবহিত করেন।পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে আদায় করা টাকা ফেরত দিতে বাধ্য হন এসআই আনোয়ার হোসেন। ঘটনার পর প্রশাসনিক সিদ্ধান্তে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই আনোয়ারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। এর মধ্যে একটি গরুর খামার থেকে জোরপূর্বক সাতটি গরু নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এসআই আনোয়ারকে কেন ক্লোজড করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তার জানা নেই। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়