রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

২৭তম বিসিএসের ৫৬ এএসপি মাঠপর্যায়ের প্রশিক্ষণে, বিভিন্ন জেলায় পদায়ন

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রটোকল পাচ্ছেন যারা

বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৭তম বিসিএসের ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাদের পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ট্রেনিং রিজার্ভ (টিআর) পদে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ছয় মাসে সংক্ষিপ্ত আকারে সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট ছয় মাসের প্রশিক্ষণ আগামী দুই বছরে সুবিধাজনক সময়ে তিন মাস করে দুই ধাপে সম্পন্ন হবে।এদিকে, পুলিশ রেগুলেশনস বেঙ্গল (পিআরবি) অনুযায়ী ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলা পুলিশ ইউনিটে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ফেনী, ঢাকা, গাজীপুর, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, দিনাজপুর, রাজশাহীসহ বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান জানান, এসব কর্মকর্তা ২৭তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। তৎকালীন সরকার তাদের নিয়োগ বাতিল করলেও সম্প্রতি আদালতের আদেশে তারা চাকরিতে পুনর্বহাল হন। এখন মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে তাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়