বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চাঁদা না দেওয়ায় নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

চাঁদা না দেওয়ায় নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

নরসিংদীর পাঁচদোনায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অপরাধবিষয়ক প্রতিবেদক।আহতদের মধ্যে রয়েছেন— বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্টাফ লাল মিয়াসহ মোট ১০ জন।জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন করতে যান। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় পার্কের সামনে মহাসড়কের পাশে রাখা গাড়িতে ওঠার মুহূর্তে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে আপত্তি জানালে সন্ত্রাসীরা তাদের এবং সঙ্গে থাকা পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।হামলার সময় নারী ও শিশুরা আতঙ্কে কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার বিষয়ে ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টেলিভিশনের হেড অব নিউজ এম এম বাদশা বলেন,“ফ্যামিলি ডে শেষে ফেরার পথে আমাদের গাড়ি আটকে চাঁদা দাবি করা হয়। আমরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের সদস্যরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে।”এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়