বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: রমজান ও ঈদে আলোকসজ্জা পরিহারের নির্দেশ দোকান মালিক সমিতির

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: রমজান ও ঈদে আলোকসজ্জা পরিহারের নির্দেশ দোকান মালিক সমিতির

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় আসন্ন রমজান মাস ও ঈদকে সামনে রেখে দেশের দোকান মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেছেন, রমজান ও ঈদ উপলক্ষে দোকানপাটে সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত লাইট ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় এখন থেকেই বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়া প্রয়োজন।দোকান মালিকদের উদ্দেশে তিনি বলেন, প্রয়োজন ছাড়া অতিরিক্ত আলো ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হতে হবে। এতে জাতীয় পর্যায়ে জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

ট্যাগ: ই-পেপার
সর্বশেষ
পাঠক প্রিয়