রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চট্টগ্রামে জলাবদ্ধতা নয়, ‘জলজট’—এলজিআরডি প্রতিমন্ত্রীর দাবি

চট্টগ্রামে জলাবদ্ধতা নয়, ‘জলজট’—এলজিআরডি প্রতিমন্ত্রীর দাবি

সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা নয়, বরং সাময়িক জলজট সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।জাতীয় সংসদে কার্যপ্রণালীর ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চট্টগ্রাম পানিতে ভাসছে’—এমন প্রচারণা ভিত্তিহীন এবং পুরোনো ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি চট্টগ্রাম সফর করে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পরিদর্শন করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, আগের তুলনায় জলাবদ্ধতা অনেক কমেছে।তিনি জানান, নগরীতে ৫৭টি খাল রয়েছে। খাল সংস্কারকাজ চলাকালে কিছু স্থানে নির্মিত বাঁধের কারণে হঠাৎ অতিবৃষ্টিতে পানি জমে যায়। ওই দিন প্রায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং প্রবর্তক মোড়সহ পাঁচটি স্থানে জলজট সৃষ্টি হলেও ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে পানি নেমে যায়।মীর শাহে আলম আরও বলেন, বর্তমানে চট্টগ্রামে কোথাও পানি জমে নেই। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় মেয়রের নেতৃত্বে একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। বড় ধরনের দুর্যোগ না হলে আগামী বর্ষায় নগরীতে জলাবদ্ধতার সম্ভাবনা নেই বলেও আশ্বাস দেন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়