রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ: রুবিনা নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ: রুবিনা নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি বুধবার চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যরা হলেন নিঝুমের স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা এবং ননদ মহিমা বিবি।বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব জানান, গত ২৯ জানুয়ারি নিঝুম, তার স্বামী ও ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সুরভী বেগম। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার সমন জারি করেন। হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলায় অভিযোগ করা হয়, নিঝুম ও তার স্বামী রাহূল পূর্ব পরিচিত সুরভী বেগমের আস্থাভাজন ছিলেন। ২০২০ সালের অক্টোবর মাসে তারা সুরভী থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার নেন এবং দুই মাসের মধ্যে ফেরত দেবার চুক্তি করেন। কিন্তু রাহূল টাকা ফেরত না দেওয়ায় ও পরে সুরভী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় টাকা ফেরত চাওয়ায়, নিঝুম ও রাহূল টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।সুরভী বেগম এ ঘটনায় রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরে মামলা দায়ের করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়