
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দৃষ্টান্তহীন আচরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। শারীরিক ভাষা, চলন-চলাফেরা এবং ভাষণ-বচনে তিনি পুরোপুরি বেপরোয়া, তুচ্ছ বিষয় নিয়েও উত্তেজনা সৃষ্টি করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছুদিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকার পর সম্প্রতি ফিরে এসে আম্মার অসভ্য আচরণ আবারও শুরু হয়েছে। তার শিষ্টাচারবহির্ভূত আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।সোমবার রাকসু ভবনে ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সভাপতি মেহেদী মারুফসহ কয়েকজন নেতার সঙ্গে আম্মার বাগবিতণ্ডা ঘটে। এতে তিনি নিজ চেয়ার ছেড়ে কয়েকবার লাফিয়ে উঠে নেতাদের শাসান। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জিএস আম্মারের এই দুর্বিনীত আচরণের ভিডিও ভাইরাল হয়।