সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অনিন্দ্য ইসলাম অমিত: সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক

অনিন্দ্য ইসলাম অমিত: সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ভুল থাকলে তা শুধরে দিতে হবে এবং সমালোচনা হতে হবে গঠনমূলক।শনিবার বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-এ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করার মাধ্যমে প্রকারান্তরে দেশের জনগণকেই সহযোগিতা করা হয়। ব্যক্তিগত সম্পর্কের অবনতির জেরে কোনো রাজনৈতিক সংগঠন বা সরকারকে কাঠগড়ায় তোলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা—আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান—শিক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের পড়াশোনা অবৈতনিক করার সরকারি পরিকল্পনার কথাও জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জনের মধ্যে ২৭ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান এবং ৬৫ জন সাংবাদিক সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

সর্বশেষ
পাঠক প্রিয়