সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগ-এর সাত নেতাকর্মী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০–২৫ জন নারী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযানে মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যান।পুলিশ জানায়, মিছিলে অংশগ্রহণকারীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেফতার করা হয়েছে।ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়