
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। রোববার পুলিশ সদর দপ্তর ও র্যাবের সর্বশেষ কর্মস্থলে তাকে বিদায় জানানো হয়।র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, অতিরিক্ত মহাপরিচালক (অপরেশন) কর্নেল ইফতেখার আহমেদকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।শহিদুর রহমান ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর ৭ অগাস্ট র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার চুক্তিভিত্তিক মেয়াদ এক বছর স্থির করা হয়েছিল, পরে আরও ছয় মাস বর্ধিত করা হয়।