সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, গঠন হলো কমিটি

বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, গঠন হলো কমিটি

দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রুগ্ণ ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার কাজ শুরু করেছে। এ লক্ষ্যে বেসরকারি খাতের বিনিয়োগ ও ব্যবস্থাপনা দক্ষতাকে কাজে লাগানো হবে।নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনি কারখানাগুলো দ্রুত চালুর কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগের শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে পুনর্বহাল এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সম্ভাব্যতা যাচাই ও বিনিয়োগ কাঠামো নির্ধারণের প্রক্রিয়া চলছে।সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো চালু হলে উৎপাদন বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব

সর্বশেষ
পাঠক প্রিয়