
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হয়েছেন ড. হুমায়রা সুলতানা। তিনি বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।আগের এমডি ড. মো. সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করা হয়েছে। ড. সাফিকুর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ১৯৮৬ সালে বিমান বাংলাদেশে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ড. হুমায়রা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডি ও সিইও দায়িত্বও পালন করবেন।