রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’— বলেছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’— বলেছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

২০২৪ সালের ৩ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম উত্তপ্ত। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে ঘোষণা করা হয়, ‘দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ।’ একই দিনে সেনাবাহিনীর পক্ষ থেকেও আসে গুরুত্বপূর্ণ বার্তা।সেদিন রাজধানীর সেনা সদরদপ্তরের হেলমেট অডিটোরিয়ামে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে ও থাকবে।’রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভ, সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেনাপ্রধানের এই বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় ছাত্রদের আন্দোলন সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং সারাদেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।অন্যদিকে, একই দিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সংলাপের আহ্বান জানান। তিনি বলেন, ‘গণভবনের দরজা খোলা। আমি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চাই এবং তাদের কথা শুনতে চাই। আমি কোনো সংঘাত চাই না।’পরবর্তী দুই দিনের নাটকীয় রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।

সর্বশেষ
পাঠক প্রিয়